সওম (রোজা)
১৪/৮১. অধ্যায়ঃ
ইতিকাফকারীর রোগী দেখতে যাওয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ وَلاَ اعْتِكَافَ إِلاَّ فِي مَسْجِدٍ جَامِعٍ . قَالَ أَبُو دَاوُدَ غَيْرُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ لاَ يَقُولُ فِيهِ قَالَتِ السُّنَّةُ . قَالَ أَبُو دَاوُدَ جَعَلَهُ قَوْلَ عَائِشَةَ .
বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ)
ইতিকাফকারীর জন্য সুন্নত হলো: সে কোনো রোগী দেখতে যাবে না, জানাজায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, সাওম না রেখে ইতিকাফ করবে না এবং জামে মসজিদে ইতিকাফ করবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ‘উল্লিখিত বিষয়গুলোকে আয়িশা (রাঃ) সুন্নত বলেছেন’ এ কথাটি আবদুর রহমান ইবন ইসহাক ব্যতীত অন্য কেউ বলেননি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, তিনি একে আয়িশা (রাঃ)-এর উক্তি হিসেবে চিহ্নিত করেছেন।