সওম (রোজা)

১৪/৭৬. অধ্যায়ঃ

সওম পালনকারীকে বিবাহভোজের দাওয়াত দিলে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا دُعِيَ أَحَدُكُمْ فَلْيُجِبْ فَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيَطْعَمْ وَإِنْ كَانَ صَائِمًا فَلْيُصَلِّ ‏"‏ ‏.‏ قَالَ هِشَامٌ وَالصَّلاَةُ الدُّعَاءُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ حَفْصُ بْنُ غِيَاثٍ أَيْضًا عَنْ هِشَامٍ ‏.‏

বর্ণনাকারী আবু হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কাউকে খাওয়ার দাওয়াত দেয়া হলে সে যেন তাতে যোগদান করে। সে রোজাহীন হলে যেন খাবার খায়, আর সাওম রেখে থাকলে যেন দাওয়াতকারীর জন্য দোয়া করে। হিশাম (রহঃ) বলেন, এখানে ‘সালাত’ অর্থ দোয়া।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18