সওম (রোজা)

১৪/৬৭. অধ্যায়ঃ

আশুরার সওম পালনের ফজিলত

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْلَمَةَ، عَنْ عَمِّهِ، أَنَّ أَسْلَمَ، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ صُمْتُمْ يَوْمَكُمْ هَذَا ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَأَتِمُّوا بَقِيَّةَ يَوْمِكُمْ وَاقْضُوهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي يَوْمَ عَاشُورَاءَ ‏.‏

বর্ণনাকারী ‘আব্দুর রহমান ইবনু মাসলামাহ (রহঃ) হতে তার চাচা

একদা আসলাম গোত্রের লোকেরা নবী (ﷺ)-এর নিকট আগমন করলে তিনি বললেন: তোমরা কি তোমাদের এই দিনে সাওম রেখেছো? তারা বললো, না। তিনি বললেন: দিনের বাকি অংশটুকু (পানাহার না করে) পূর্ণ করো এবং এদিনের সাওম কাযা করে নাও। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অর্থাৎ আশূরার দিন।

২৪৪৭ বায়হাক্বী। সানাদের ‘আব্দুর রহমান বিন মাসলামাহ মাক্ববূল। ইমাম বায়হাক্বী বলেনঃ তিনি অজ্ঞাত (মাজহুল)। তার পিতার নাম নিয়ে মতভেদ রয়েছে। ‘আব্দুল হাক্ব বলেনঃ সওম ক্বাযা করার এই হাদীস সহীহ নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18