সওম (রোজা)

১৪/৬০. অধ্যায়ঃ

নবী (ﷺ) কিভাবে সওম পালন করতেন

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلاَّ رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ ‏.‏

বর্ণনাকারী নাবী (ﷺ) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) একাধারে সাওম রাখতেন, এমনকি আমরা বলতাম, তিনি সাওম বর্জন করবেন না। আবার তিনি সাওম বর্জন করতেন, এমনকি আমরা বলতাম, তিনি হয়তো আর সাওম রাখবেন না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ মাস সাওম পালন করতে দেখিনি। আর আমি তাঁকে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে অধিক (নফল) সাওম রাখতে দেখিনি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18