সওম (রোজা)
১৪/৫৮. অধ্যায়ঃ
শাওয়াল মাসের সওম
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ مُوسَى - عَنْ هَارُونَ بْنِ سَلْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ - أَوْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم - عَنْ صِيَامِ الدَّهْرِ فَقَالَ " إِنَّ لأَهْلِكَ عَلَيْكَ حَقًّا صُمْ رَمَضَانَ وَالَّذِي يَلِيهِ وَكُلَّ أَرْبِعَاءَ وَخَمِيسٍ فَإِذَا أَنْتَ قَدْ صُمْتَ الدَّهْرَ " . قَالَ أَبُو دَاوُدَ وَافَقَهُ زَيْدٌ الْعُكْلِيُّ وَخَالَفَهُ أَبُو نُعَيْمٍ قَالَ مُسْلِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ .
বর্ণনাকারী ‘উবাইদুল্লাহ ইবনু মুসলিম আল-ক্বারাশী (রহঃ) হতে তার পিতা
একদা আমি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করেছি (বর্ণনাকারীর সন্দেহ) অথবা তাঁকে সারা বছর সাওম পালন সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তোমার স্ত্রীর প্রতি তোমার কর্তব্য রয়েছে। সুতরাং তুমি রমজান মাস এবং তার সাথে সংশ্লিষ্ট মাসে আর প্রতি বুধবার ও বৃহস্পতিবার সাওম পালন করো। তুমি এরূপ করলে সারা বছরই সাওম রাখলে।
দুর্বলঃ যইফ আল-জামি‘উস সাগীর (১৯১৪), মিশকাত (২০৬১), যইফ সুনান আত-তিরমিযী (১২২/৭৫২)।২৪৩২ তিরমিযী, নাসায়ী। সানাদে ‘উবাইদুল্লাহ বিন মুসলিম মাজহুল (অজ্ঞাত) ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি গরীব।