সওম (রোজা)
১৪/৪৮. অধ্যায়ঃ
দুই ঈদের দিন সওম পালন
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِ يَوْمَيْنِ يَوْمِ الْفِطْرِ وَيَوْمِ الأَضْحَى وَعَنْ لِبْسَتَيْنِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ وَعَنِ الصَّلاَةِ فِي سَاعَتَيْنِ بَعْدَ الصُّبْحِ وَبَعْدَ الْعَصْرِ .
বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন: ঈদুল ফিতর ও ঈদুল আজহা - এ দুইদিন রোযা রাখতে এবং দুটি ধরনের পোশাক পরতে, (সম্মা) এক কাপড়ে সমগ্র শরীর পেঁচিয়ে এমনভাবে শরীর ঢাকতে যে, হাঁটু উঁচু করে বসলে নিচ থেকে লজ্জাস্থান খোলা থাকে এবং দুই সময়ে সালাত আদায় করতে - ফজরের পর এবং আসরের পর।