সওম (রোজা)

১৪/৪৭. অধ্যায়ঃ

যিনি বলেন, আমি পুরো রমজানের সওম রেখেছি

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي حَبِيبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي صُمْتُ رَمَضَانَ كُلَّهُ وَ قُمْتُهُ كُلَّهُ ‏"‏ ‏.‏ فَلاَ أَدْرِي أَكَرِهَ التَّزْكِيَةَ أَوْ قَالَ لاَ بُدَّ مِنْ نَوْمَةٍ أَوْ رَقْدَةٍ ‏.‏

বর্ণনাকারী আবূ বাক্‌রাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন না বলে, আমি পুরো রমজান মাস সাওম রেখেছি এবং এর পূর্ণ রাত (সালাতে) দাঁড়িয়ে কাটিয়েছি। বর্ণনাকারী বলেন, তিনি (ﷺ) এরূপ আত্মপবিত্রতা প্রকাশ অপছন্দ করেছেন নাকি কিছু সময় নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন বলেছেন তা আমার জানা নেই।

দুর্বলঃ যঈফ আল-জামি‘‘উস সাগীর (৬৩৬৭), যঈফ সুনান নাসায়ী (১২০/২১০৯)।২৪১৫ নাসায়ী, আহমাদ, ইবনু খুজাইমাহ। এর সানাদ মুরসাল। হাসান হাদীসটি আবূ আবূ বাকরাহ থেকে শুনেননি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18