সওম (রোজা)
১৪/৩৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি ভুলবশত আহার করে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبٌ، وَهِشَامٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَكَلْتُ وَشَرِبْتُ نَاسِيًا وَأَنَا صَائِمٌ . فَقَالَ " أَطْعَمَكَ اللَّهُ وَسَقَاكَ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
একদা নবী (ﷺ)-এর কাছে একটি লোক এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি সাওম অবস্থায় ভুলবশত পানাহার করেছি। তিনি বললেনঃ আল্লাহই তোমাকে পানাহার করিয়েছেন।