সওম (রোজা)
১৪/২২. অধ্যায়ঃ
ইফতারের সময় দোয়া পাঠ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَفْطَرَ قَالَ " اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ " .
বর্ণনাকারী মুয়ায ইবনু যুহরা (রাঃ)
তাঁর নিকট হাদীস পৌঁছেছে যে, নবী (ﷺ) ইফতারের সময় বলতেনঃ “আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু”। অর্থঃ হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই সাওম পালন করেছি এবং আপনার দেয়া রিযিক দ্বারাই ইফতার করেছি।
দুর্বলঃ মিশকাত (১৯৯৪), ইরওয়া (৪/৩৭)।২৩৫৮ বায়হাক্বী। এর সানাদ মুরসাল। এছাড়া সানাদে জাহালাত রয়েছে। মু‘আয বিন যুহরা সম্পর্কে হাফিয বলেনঃ মাক্ববূল।