বিতর সালাত
৮/৩২. অধ্যায়ঃ
আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ, দরিদ্রতা হতে, কমতা হতে ও অপমান হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমি যুলুম না করি বা আমার উপর যুলুম না হয়।”