বিতর সালাত

৮/২৩. অধ্যায়ঃ

দোয়া সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ اسْمُ اللَّهِ الأَعْظَمُ فِي هَاتَيْنِ الآيَتَيْنِ ‏{‏ وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ‏}‏ وَفَاتِحَةُ سُورَةِ آلِ عِمْرَانَ ‏{‏ الم * اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ ‏}‏ ‏.

বর্ণনাকারী আসমা বিনতু ইয়াযীদ (রাঃ)

নবী (ﷺ) বলেছেন: ইসমে আযম এ দুটি আয়াত রয়েছে: (১) তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি অতি দয়ালু মেহেরবান (সূরা আল-বাকারা: ১৬৩)। (২) সূরা আলে-ইমরানের প্রথমাংশ, আলিফ-লাম-মীম (আলিফ লাম মিম), তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18