বিতর সালাত
৮/১৮. অধ্যায়ঃ
সূরা আস-সমাদ (আল-ইখলাস) সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ { قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ } يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَانَ الرَّجُلُ يَتَقَالُّهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .
বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)
একদা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বারবার সূরা ‘কুল হুয়াল্লাহু আহাদ’ (কুল হুয়াল্লাহু আহাদ) পাঠ করতে শুনে ঘটনাটি ভোর বেলায় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে উল্লেখ করলো। লোকটি যেন এ সূরা বারবার পাঠ করাকে তুচ্ছ মনে করলো। নবী (ﷺ) বললেন: ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! এ সূরাটি পুরো কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
সহীহঃ বুখারী।