নফল সালাত

৫/২৪. অধ্যায়ঃ

দুই রাকাত নফল দ্বারা রাতের সালাত আরম্ভ করা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏:‏ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ‏"‏ ‏.

বর্ণনাকারী আবু হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ রাতে সালাত আদায় করতে দাঁড়ালে সে যেন প্রথমে সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে নেয়।

দুর্বল, সহীহ হচ্ছে এটি তার মাওকূফ বর্ননা। যা এর পরের হাদীসে রয়েছে।[১৩২৩] মুসলিম (অধ্যায়ঃ মুসাফিরের সলাত, অনু রাতের সলাতের দু’আ ), আহমাদ (হাঃ ১৭৭৬) শায়খ আহমেদ শাকির বলেন, এর সানাদ সহীহ। তিরমিযী ‘শামায়িল’ (হাঃ ১৬৩০)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18