নফল সালাত
৫/২৩. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর রাতে সালাত আদায়ের সময়
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، فِي قَوْلِهِ جَلَّ وَعَزَّ { كَانُوا قَلِيلاً مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ } قَالَ : كَانُوا يُصَلُّونَ فِيمَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، زَادَ فِي حَدِيثِ يَحْيَى : وَكَذَلِكَ { تَتَجَافَى جُنُوبُهُمْ } .
বর্ণনাকারী আনাস (রাঃ)
আল্লাহর বাণীঃ “তারা রাতের সামান্য সময় ঘুমে কাটাতো” (সূরা আয-যারিয়াতঃ ১৭)। এ আয়াতের অর্থ হচ্ছে, সাহাবীগণ মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে সালাত আদায় করতেন। ইয়াহইয়া তার বর্ণনায় এটুকু বৃদ্ধি করেছেন যে, “তাতাজাফা জুনুবুহুম” -এর অর্থও অনুরূপ।