সালাত (নামাজ)
২/২৫১. অধ্যায়ঃ
দুই ঈদের তাকবীর
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الطَّائِفِيَّ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم " التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعٌ فِي الأُولَى وَخَمْسٌ فِي الآخِرَةِ وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا " .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: ঈদুল ফিতরের সালাতের তাকবির হচ্ছে প্রথম রাকাতে সাতটি এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি এবং উভয় রাকাতেই তাকবিরের পর কিরাত পড়তে হবে।