সালাত (নামাজ)
২/২৪৭. অধ্যায়ঃ
ঈদের সালাতে নারীদের অংশগ্রহণ
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا نُؤْمَرُ بِهَذَا الْخَبَرِ قَالَتْ وَالْحُيَّضُ يَكُنَّ خَلْفَ النَّاسِ فَيُكَبِّرْنَ مَعَ النَّاسِ .
বর্ণনাকারী উম্মু ‘আত্বিয়্যাহ (রাঃ)
আমরা এ (উপরোক্ত) হাদিস মোতাবেক আমল করতে আদিষ্ট হতাম। বর্ণনাকারী বলেন, ঋতুবর্তী নারীরা সকলের পিছনে অবস্থান করত এবং লোকদের সাথে তাকবীর পাঠ করত।
সহীহঃ বুখারী ও মুসলিম।