সালাত (নামাজ)

২/২৪৬. অধ্যায়ঃ

ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার সময়

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ خُمَيْرٍ الرَّحْبِيُّ، قَالَ خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ النَّاسِ فِي يَوْمِ عِيدِ فِطْرٍ أَوْ أَضْحَى فَأَنْكَرَ إِبْطَاءَ الإِمَامِ فَقَالَ إِنَّا كُنَّا قَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ ‏.‏

বর্ণনাকারী ইয়াযীদ ইবনু খুমাইর আর-রাহবী (রাঃ)

একদা রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবি আবদুল্লাহ ইবন বুসর (রাঃ) লোকদের সাথে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার সালাত আদায় করতে যান। (সালাত আরম্ভ করতে) ইমাম দেরি করায় তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, (রাসূলুল্লাহ (ﷺ))-এর যুগে এ (ইশরাকের) সময় আমরা ঈদের সালাত আদায় শেষ করতাম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18