সালাত (নামাজ)

২/২৩৩. অধ্যায়ঃ

বিশেষ কারণে ইমামের খুতবায় বিরতি দান

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَنَّ زَيْدَ بْنَ حُبَابٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ - رضى الله عنهما - عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَعْثُرَانِ وَيَقُومَانِ فَنَزَلَ فَأَخَذَهُمَا فَصَعِدَ بِهِمَا الْمِنْبَرَ ثُمَّ قَالَ ‏"‏ صَدَقَ اللَّهُ ‏{‏ إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلاَدُكُمْ فِتْنَةٌ ‏}‏ رَأَيْتُ هَذَيْنِ فَلَمْ أَصْبِرْ ‏"‏ ‏.‏ ثُمَّ أَخَذَ فِي الْخُطْبَةِ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) হতে তার পিতার

একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমন সময় শিশু হাসান ও হুসাইন (রাঃ) লাল রংয়ের জামা পরিহিত অবস্থায় আছাড় খেতে খেতে এগিয়ে এলে, নবী (ﷺ) খুতবা বন্ধ করে মিম্বর হতে নেমে তাদেরকে নিয়ে এসে মিম্বরে উঠে বললেনঃ আল্লাহ সত্যই বলেছেন, “তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি ফিতনা স্বরূপ” (সূরা তাগাবুন: আয়াত ১৫)। আমি এ দুইজনকে দেখে ধৈর্য ধারণ করতে পারিনি। অতঃপর তিনি খুতবা দিতে লাগলেন। সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18