সালাত (নামাজ)
২/২২৯. অধ্যায়ঃ
ধনুকের উপর ভর দিয়ে খুতবা দেয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، عَنْ تَمِيمٍ الطَّائِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّ خَطِيبًا، خَطَبَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَمَنْ يَعْصِهِمَا فَقَالَ " قُمْ - أَوِ اذْهَبْ - بِئْسَ الْخَطِيبُ أَنْتَ " .
বর্ণনাকারী ‘আদী ইবনু হাতিম (রাঃ)
একজন বক্তা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে বক্তব্য পেশ করতে গিয়ে বললোঃ ’’মাঁই ইউতিয়িল্লাহা ওয়া রসূলুহু ফাক্বাদ রাশাদা ওয়া মাঁই ইয়া’সিহিমা’’। “যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করলো সে সঠিক পথ পেলো। আর যে তাঁদের অবাধ্য হলো...”। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি চলে যাও। তুমি অতিশয় নিকৃষ্ট বক্তা।
সহীহঃ মুসলিম।