সালাত (নামাজ)

২/২২৮. অধ্যায়ঃ

দাঁড়িয়ে খুতবা দেয়া

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا النُّفَيْلِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا فَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ فَقَالَ فَقَدْ وَاللَّهِ صَلَّيْتُ مَعَهُ أَكْثَرَ مِنْ أَلْفَىْ صَلاَةٍ ‏.‏

বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে (প্রথম) খুতবা দিতেন, অতঃপর বসতেন এবং আবার উঠে দাঁড়িয়ে (দ্বিতীয়) খুতবা দিতেন। কেউ যদি তোমাকে বলে তিনি বসে খুতবা দিতেন, সে মিথ্যা বলেছে। জাবির (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দুই হাজারের অধিক সংখ্যক ওয়াক্তের সালাত আদায় করেছি।

হাসানঃ মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18