সালাত (নামাজ)

২/২২১. অধ্যায়ঃ

মসজিদে মিম্বার স্থাপন সম্পর্কে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا بَدُنَ قَالَ لَهُ تَمِيمٌ الدَّارِيُّ أَلاَ أَتَّخِذُ لَكَ مِنْبَرًا يَا رَسُولَ اللَّهِ يَجْمَعُ - أَوْ يَحْمِلُ - عِظَامَكَ قَالَ ‏ "‏ بَلَى ‏"‏ ‏.‏ فَاتَّخَذَ لَهُ مِنْبَرًا مِرْقَاتَيْنِ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

(বয়োবৃদ্ধির কারণে) নবী (ﷺ)-এর শরীর ভারী হয়ে গেলে তামিম আদ-দারি (রাঃ) তাঁকে বললেন, “হে আল্লাহর রাসূল! আমি কি আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দেব না, যার উপর আপনার শরীরের ভার রাখবেন?” তিনি বললেন, “হ্যাঁ।” কাজেই তিনি তাঁর জন্য দুই ধাপবিশিষ্ট একটি মিম্বর তৈরি করে দিলেন।

সহীহঃ বুখারী মু‘আল্লাক্ব ভাবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18