সালাত (নামাজ)
২/২১৭. অধ্যায়ঃ
ঈদ ও জুমুয়া একই দিনে একত্র হলে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ الشَّامِيِّ، قَالَ شَهِدْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ وَهُوَ يَسْأَلُ زَيْدَ بْنَ أَرْقَمَ قَالَ أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِيدَيْنِ اجْتَمَعَا فِي يَوْمٍ قَالَ نَعَمْ . قَالَ فَكَيْفَ صَنَعَ قَالَ صَلَّى الْعِيدَ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ فَقَالَ " مَنْ شَاءَ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ " .
বর্ণনাকারী ইয়াস ইবনু আবু রামলাহ আশ্-শামী (রহঃ)
মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান (রাঃ) যখন যায়দ ইবনু আরকাম (রাঃ)-কে প্রশ্ন করেছিলেন আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। মুয়াবিয়া (রাঃ) বললেন, আপনি কি রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে একই দিনে দুই ঈদ (অর্থাৎ জুমু'আ ও ঈদ) উদযাপন করেছেন? তিনি (যায়দ) বললেন, হ্যাঁ। মুয়াবিয়া (রাঃ) বললেন, তিনি তা কিভাবে আদায় করেছেন? যায়দ ইবনু আরকাম বললেন, তিনি ঈদের সালাত আদায় করেছেন। অতঃপর জুমার সালাত আদায়ের ব্যাপারে অবকাশ দিয়ে বলেছেনঃ কেউ জুমার সালাত আদায় করতে চাইলে আদায় করে নিবে।