সালাত (নামাজ)

২/২১২. অধ্যায়ঃ

জুমুয়ার সালাত যাদের উপর ফরজ

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ، - يَعْنِي الطَّائِفِيَّ - عَنْ أَبِي سَلَمَةَ بْنِ نُبَيْهٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هَارُونَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْجُمُعَةُ عَلَى كُلِّ مَنْ سَمِعَ النِّدَاءَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ جَمَاعَةٌ عَنْ سُفْيَانَ مَقْصُورًا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو لَمْ يَرْفَعُوهُ وَإِنَّمَا أَسْنَدَهُ قَبِيصَةُ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)

নবী (ﷺ) বলেছেনঃ যারা জুমু‘আর আযান শুনতে পাবে তাদের উপর জুমু‘আর সালাত আদায় করা ফরজ। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, একদল বর্ণনাকারী এ হাদীস সুফিয়ান (রহঃ) সূত্রে সংক্ষেপে বর্ণনা করেছেন ‘আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর হাদীস হিসেবে, নবী (ﷺ) এর বাণী হিসেবে নয়। শুধু ক্বাবিসা (রহঃ) এটিকে নবী (ﷺ) এর বাণী হিসেবে বর্ণনা করেছেন।

দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18