সালাত (নামাজ)

২/১৯৬. অধ্যায়ঃ

(ভুলবশত চার রাকাতের স্থলে) পাঁচ রাকাত আদায় করলে

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، - الْمَعْنَى - قَالَ حَفْصٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا ‏.‏ فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ ‏ "‏ وَمَا ذَاكَ ‏"‏ ‏.‏ قَالَ صَلَّيْتَ خَمْسًا ‏.‏ فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ (রাঃ)

একদা রাসূলুল্লাহ (ﷺ) যুহর সালাত পাঁচ রাকাত আদায় করেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, সালাত কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন: তা আবার কিভাবে! সকলেই বললো, আপনি তো পাঁচ রাকাত সালাত আদায় করেছেন। তখন তিনি (ﷺ) সালাম ফিরানোর পর দুইটি সাহু সিজদা করলেন।

সহীহঃ বুখারী ও মুসলিম।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18