সালাত (নামাজ)
২/১৯৫. অধ্যায়ঃ
দুই সাহু সিজদা সম্পর্কে
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا شَبَابَةُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنَ الرَّكْعَتَيْنِ مِنْ صَلاَةِ الْمَكْتُوبَةِ فَقَالَ لَهُ رَجُلٌ أَقَصُرَتِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ قَالَ " كُلَّ ذَلِكَ لَمْ أَفْعَلْ " . فَقَالَ النَّاسُ قَدْ فَعَلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ . فَرَكَعَ رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ انْصَرَفَ وَلَمْ يَسْجُدْ سَجْدَتَىِ السَّهْوِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ دَاوُدُ بْنُ الْحُصَيْنِ عَنْ أَبِي سُفْيَانَ مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذِهِ الْقِصَّةِ قَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيمِ .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
একদা নবী (ﷺ) (চার রাকাত বিশিষ্ট) ফরজ সালাত (ভুলবশত:) দুই রাকাত আদায় করেন। সালাত শেষে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনি ভুল করেছেন? জবাবে নবী (ﷺ) বললেন, আমি এর কোনোটাই করি নাই। লোকজন বললো, হে আল্লাহর রাসূল! আপনি তা করেছেন। তখন তিনি আরো দুই রাকাত সালাত আদায় করলেন। শায। দাউদ ইবনুল হুসাইন আহমাদের মুক্তদাস আবু সুফিয়ান-এর মাধ্যমে আবু হুরায়রা (রাঃ) সূত্রে এ ঘটনা সম্পর্কিত হাদিসটি বর্ণনা করেছেন। তাতে আবু হুরায়রা (রাঃ) বলেন, অতঃপর সালাম ফিরিয়ে নবী (ﷺ) বসা অবস্থায়ই দুটি সাহু সিজদা করেন।
[১০১৫]- ইতিপূর্বে সুফয়ান ও অন্যদের সূত্রে সহীহভাবে গত হয়েছে।