মহান আল্লাহ্‌র ইসমু আযম #৩ (দোয়া ইউনূস)

৬৮০. মহান আল্লাহ্‌র ইসমু আযম #৩ (দোয়া ইউনূস)

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

অনুবাদ

আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: “যুন্নুন (ইউনূস আঃ) মাছের পেটে যে দোয়া করেছিলেন: (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)- এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ্‌ অবশ্যই তার দোয়া কবুল করবেন।”

তথ্যসূত্রসহীহ। তিরমিযীঃ ৩৫০৫
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18