২৮. জান্নাতের এক রত্নভাণ্ডার
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ
লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ
অনুবাদ
আল্লাহ্র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহ্র রাসূল।” তিনি বললেন, তুমি বলো - (উপরে উল্লেখিত দোয়া)