১৩৮. ঘুমের মধ্যে পার্শ্বপরিবর্তনের দোয়া
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ
লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়া-হিদুল ক্বাহ্হা-র রব্বুস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্ব, ওয়ামা- বাইনাহুমাল-‘আযীযুল গাফ্ফা-র
অনুবাদ
মহাপ্রতাপশালী এক আল্লাহ্ ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। (তিনি) আসমানসমূহ, যমীন এবং এ দু’য়ের মধ্যস্থিত সবকিছুর রব্ব, প্রবল পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে যখন বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন বলতেন, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)