নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১

১৫০. নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১

أَبْلِيْ وَأَخْلِقِيْ

اَبْلِيْ وَاَخْلِقِيْ

আব্‌লি ওয়া আখলিক্কি’

অনুবাদ

তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।

খালিদ ইবনু সাঈদ (রাঃ)-এর মেয়ে উম্মু খালিদ (রাঃ) বলেন, 'আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর কাছে একটি পোশাক আনা হলো, যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, “এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?” সাহাবীগণ নীরব থাকলে নবী (ﷺ) বলেন, “উম্মু খালিদকে নিয়ে আসো।” এরপর আমাকে নবী (ﷺ)-এর কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দু'বার বলেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এটি ওই সময়ের ঘটনা, যখন উম্মু খালিদ তাঁর পিতার সঙ্গে ইথিওপিয়া থেকে হিজরত করে মদীনায় আসেন তখন তাঁর বয়স ছিল খুবই কম।

তথ্যসূত্রবুখারীঃ ৫৯৯৩
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18