ঘুমানোর আগে পঠিত সূরাসমূহ

১২১. ঘুমানোর আগে পঠিত সূরাসমূহ

জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না। [১] আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) সূরা বানী ইসরাঈল ও সূরা যুমার তিলাওয়াত না করে ঘুমাতেন না। অন্য হাদীসে আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) প্রত্যেক রাতে সূরা সাজদাহ ও সূরা যুমার পাঠ করতেন। [২]

তথ্যসূত্র[১] সহিহ। তিরমিযীঃ ৩৪০৪ [২] সহিহ। তিরমিযীঃ ২৯২০
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18