হজ্জ

৭/৮১. অধ্যায়ঃ

আবতাহ নামক জায়গায় অবতরণ করা

জামে তিরমিযী

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو عِيسَى التَّحْصِيبُ نُزُولُ الأَبْطَحِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

'মুহাস্সাব' নামক জায়গায় অবতরণ কোন (জরুরি) বিষয় নয়। এ তো একটি স্থান, যে জায়গায় রাসূলুল্লাহ (ﷺ) অবতরণ করেছিলেন।

-সহীহ, বুখারী, মুসলিম।আবূ ঈসা বলেন, ‘তাহসীব" অর্থ আবতাহে অবতরণ করা (দুটি একই স্থান)। এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18