হজ্জ

৭/৭৫. অধ্যায়ঃ

মহিলাদের মাথা মুণ্ডন করা মাকরূহ

জামে তিরমিযী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ هَمَّامٍ، عَنْ خِلاَسٍ، نَحْوَهُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَلِيٍّ، ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ فِيهِ اضْطِرَابٌ ‏.‏ وَرُوِيَ هَذَا الْحَدِيثُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ عَلَى الْمَرْأَةِ حَلْقًا وَيَرَوْنَ أَنَّ عَلَيْهَا التَّقْصِيرَ ‏.‏

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু বাশশার আবূ দাঊদ হতে তিনি হাম্মাম হতে তিনি খিলাস

মুহাম্মাদ ইবন বাশশার আবু দাউদ হতে তিনি হাম্মাম হতে তিনি খেলাস হতে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের মতই বর্ণিত আছে। কিন্তু এই সূত্রে আলি (রাঃ)-এর নাম উল্লেখ নেই। আবু ঈসা বলেন, আলি (রাঃ) বর্ণিত এই হাদিসটিতে অস্থিরতা আছে। এই হাদিসটি হাম্মাদ হতে কাতাদার সূত্রে আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) মহিলাদের মাথা কামাতে নিষেধ করেছেন। বিদ্বানগণের মতে, মহিলাদের মাথা কামানো যাবে না, তাদের মাথার চুল ছাঁটতে হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18