হজ্জ
৭/৫০. অধ্যায়ঃ
মিনায় গমন এবং সেখানে অবস্থান
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الأَجْلَحِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ ثُمَّ غَدَا إِلَى عَرَفَاتٍ . قَالَ أَبُو عِيسَى وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ قَدْ تَكَلَّمُوا فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
আমাদের নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) মিনায় যুহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করলেন, তারপর ভোরে যাত্রা শুরু করেন আরাফাতের দিকে।
-সহীহ, হাজ্জাতুন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (৫৫/৬৯), মুসলিম, জাবির হতে।আবূ ঈসা বলেন, হাদীস বিশারদগণ বর্ণনাকারী ইসমাঈল ইবনু মুসলিমের স্মরণশক্তির সমালোচনা করেছেন।