কিতাবুল সিয়াম (রোযা)

৬/৬১. অধ্যায়ঃ

এই বিষয়ে (রক্তক্ষরণের) অনুমতি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ ‏.‏ وَهَكَذَا رَوَى وُهَيْبٌ نَحْوَ رِوَايَةِ عَبْدِ الْوَارِثِ ‏.‏ وَرَوَى إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ مُرْسَلاً وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

রোজা পালন ও ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) রক্তক্ষরণ করিয়েছেন।

-সহীহ্, এই অর্থে “রোযা থাকাবস্থায় তিনি রক্তক্ষরণ করিয়েছেন”, বুখারী, ইবনু মা-জাহ (১৬৮২)এই হাদীসটিকে আবূ ঈসা সহীহ্ বলেছেন। আবদুল ওয়ারিসের বর্ণনার ন্যায় ওহাইবও বর্ণনা করেছেন। ইসমাঈল ইবনু ইবারাহীম আইয়্যূব হতে তিনি ইকরিমা হতে মুর্সাল রূপে বর্ণনা করেছেন ইবনু আব্বাসের উল্লেখ না করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18