কিতাবুল সিয়াম (রোযা)
৬/৫৫. অধ্যায়ঃ
রোজা পালনের ফজিলত
জামে তিরমিযী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ لَبَابًا يُدْعَى الرَّيَّانَ يُدْعَى لَهُ الصَّائِمُونَ فَمَنْ كَانَ مِنَ الصَّائِمِينَ دَخَلَهُ وَمَنْ دَخَلَهُ لَمْ يَظْمَأْ أَبَدًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
বর্ণনাকারী সাহ্ল ইবনু সা’দ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ "রাইয়্যান" নামে জান্নাতে একটি দরজা আছে। রোজা পালনকারীকে এই দরজা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে। যে সব লোক রোজা পালন করে তারা এই দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। আর তাতে যে লোক প্রবেশ করবে সে আর কখনও পিপাসার্ত হবে না।
-সহীহ, ইবনু মা-জাহ (১৬৪০), “পিপাসার্ত হবে না" বাক্যাংশ ব্যতীত - বুখারী, মুসলিমআবূ ঈসা এই হাদীসটিকে হাসান, সহীহ্ গারীব বলেছেন।