কিতাবুল সিয়াম (রোযা)

৬/৫৪. অধ্যায়ঃ

প্রতি মাসে তিন দিন রোজা পালন করা

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، قَالَ سَمِعْتُ مُعَاذَةَ، قَالَتْ قُلْتُ لِعَائِشَةَ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ ثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ قَالَتْ نَعَمْ ‏.‏ قُلْتُ مِنْ أَيِّهِ كَانَ يَصُومُ قَالَتْ كَانَ لاَ يُبَالِي مِنْ أَيِّهِ صَامَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ قَالَ وَيَزِيدُ الرِّشْكُ هُوَ يَزِيدُ الضُّبَعِيُّ وَهُوَ يَزِيدُ بْنُ الْقَاسِمِ وَهُوَ الْقَسَّامُ وَالرِّشْكُ هُوَ الْقَسَّامُ بِلُغَةِ أَهْلِ الْبَصْرَةِ ‏.‏

বর্ণনাকারী মু’আযাহ (রহঃ)

আমি আয়িশা (রাঃ)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন? তিনি বললেন, হ্যাঁ। আমি আবার বললাম, কোন কোন তারিখে তিনি এই রোজা রাখতেন? তিনি বললেন, তিনি যে কোন দিন এই রোজা রাখতেন, এই বিষয়ে তিনি কোন সংকোচ করতেন না।

-সহীহ্‌, ইবনু মা-জাহ (১৭০৮), মুসলিমআবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ। বর্ণনাকারী ইয়াযীদ আর-রিশ্‌ক হলেন ইয়াযীদ আয-যুবাঈ এবং ইনিই ইয়াযীদ ইবনুল কাসিম। ইনি ছিলেন বণ্টনকারী। বসরাবাসীদের ভাষায় ‘রিশ্‌ক’ অর্থ বণ্টনকারী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18