কিতাবুল সিয়াম (রোযা)

৬/৪৫. অধ্যায়ঃ

বুধবার ও বৃহস্পতিবার রোযা রাখা প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْحَرِيرِيُّ، وَمُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هَارُونُ بْنُ سَلْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ أَوْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِ الدَّهْرِ فَقَالَ ‏ "‏ إِنَّ لأَهْلِكَ عَلَيْكَ حَقًّا صُمْ رَمَضَانَ وَالَّذِي يَلِيهِ وَكُلَّ أَرْبِعَاءٍ وَخَمِيسٍ فَإِذًا أَنْتَ قَدْ صُمْتَ الدَّهْرَ وَأَفْطَرْتَ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُسْلِمٍ الْقُرَشِيِّ حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ وَرَوَى بَعْضُهُمْ عَنْ هَارُونَ بْنِ سَلْمَانَ عَنْ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيهِ ‏.‏

বর্ণনাকারী উবাইদুল্লাহ্‌ ইবনু মুসলিম আল-কুরাশী (রহঃ) হতে তার পিতা

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পুরো বছর রোজা রাখা প্রসঙ্গে প্রশ্ন করলাম অথবা তাঁকে প্রশ্ন করা হল। তোমার উপর অবশ্যই তোমার পরিবারের অধিকার আছে। অতএব তুমি রমজান ও এর পরের মাস এবং প্রতি বুধবার ও বৃহস্পতিবার রোজা রাখ। এই পদ্ধতি মানলে তুমি যেন পুরো বছরই রোজা রাখলে এবং রোজা ভাঙার সুযোগ পেলে।

যঈফ, যঈফ আবূ দাঊদ (৪২০)এ অনুচ্ছেদে আইশা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, মুসলিম আল-কুরাশীর হাদীসটি গারীব। কেউ কেউ এটিকে হারূন ইবনু সালমান হতে তিনি মুসলিম ইবনু উবাইদুল্লাহ্‌ হতে তিনি তার পিতা উবাইদুল্লাহ্‌ (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18