কিতাবুল সিয়াম (রোযা)

৬/৩৫. অধ্যায়ঃ

রাত্রি চলে যাওয়ার পর নফল রোজা রাখা

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ سُفْيَانَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِينِي فَيَقُولُ ‏"‏ أَعِنْدَكِ غَدَاءٌ ‏"‏ ‏.‏ فَأَقُولُ لاَ ‏.‏ فَيَقُولُ ‏"‏ إِنِّي صَائِمٌ ‏"‏ ‏.‏ قَالَتْ فَأَتَانِي يَوْمًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ ‏.‏ قَالَ ‏"‏ وَمَا هِيَ ‏"‏ ‏.‏ قَالَتْ قُلْتُ حَيْسٌ ‏.‏ قَالَ ‏"‏ أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ صَائِمًا ‏"‏ ‏.‏ قَالَتْ ثُمَّ أَكَلَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

বর্ণনাকারী মু’মিনদের মাতা আইশা (রাঃ)

আমার নিকট রাসূলুল্লাহ (ﷺ) আসতেন এবং বলতেনঃ তোমার নিকট সকালের খাবার কোনো কিছু আছে কি? আমি বলতাম, না। তিনি বলতেনঃ আমি রোযা রাখলাম। আয়িশা (রাঃ) বলেন, তিনি একদিন আমার নিকট আসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! কিছু উপহার এসেছে আমাদের জন্য। তিনি বললেনঃ তা কি? আমি বললাম, 'হাইস'। তিনি বললেনঃ আমি তো সকাল হতে রোযা রেখেছি। আয়িশা (রাঃ) বলেন, তারপর তিনি তা খেলেন।

-হাসান সহীহ, প্রাগুক্তআবূ ঈসা এই হাদীসটিকে হাসান বলেছেন। ইয়াহইয়া ইবনু সাঈদ বলেন, তালহা ইবনু সাঈদ হাদীস শাস্ত্রে বিশেষজ্ঞ নন।(খেজুর, ছাতু ও ঘি এর সংমিশ্রনে তৈরী খাদ্যকে “হাইস" বলে- অনুবাদক)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18