কিতাবুল সিয়াম (রোযা)
৬/২৬. অধ্যায়ঃ
রোযাদার ব্যক্তি ভুলবশতঃ কিছু পানাহার করলে
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ أَوْ شَرِبَ نَاسِيًا فَلاَ يُفْطِرْ فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ " .
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভুলবশত যে লোক (রোযা থাকা অবস্থায়) কিছু খায় বা পান করে সে যেন রোযা ভেঙে না ফেলে। কেননা, এটা এমন এক রিজিক যা আল্লাহ তাকে ভোজন করিয়েছেন।
-সহীহ্, ইবনু মা-জাহ (১৬৭৩), নাসা-ঈ