যাকাত

৫/৩৪. অধ্যায়ঃ

স্বামীর ঘর হতে স্ত্রীর কিছু দান করা

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا الْمُؤَمَّلُ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَعْطَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا بِطِيبِ نَفْسٍ غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا مِثْلُ أَجْرِهِ لَهَا مَا نَوَتْ حَسَنًا وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِي وَائِلٍ وَعَمْرُو بْنُ مُرَّةَ لاَ يَذْكُرُ فِي حَدِيثِهِ عَنْ مَسْرُوقٍ ‏.‏

বর্ণনাকারী আইশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্বামীর ঘর হতে যে মহিলা কোনো রূপ অপচয় না করে এবং খুশি মনে কোনো কিছু দান করে সে স্বামীর সমপরিমাণ সওয়াব লাভ করে। তার সৎ উদ্দেশ্যের জন্য সে সওয়াব লাভ করে এবং রক্ষণাবেক্ষণকারী একই পরিমাণে সওয়াব অর্জন করে।

পূববর্তী হাদীসের সহায়তায় হাদীসটি সহীহ্‌।আবূ ঈসা এ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবূ ওয়ায়িল হতে আমর ইবনু মুররাহ কর্তৃক বর্ণিত হাদীস হতে এটা অনেক বেশি সহীহ্‌। কেননা আমর ইবনু মুররাহ্‌ তার বর্ণনায় মাসরুকের উল্লেখ করেন নাই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18