কিতাবুল জুমা (জুমার নামায)
৪/৭৫. অধ্যায়ঃ
কেয়ামতের দিন এই উম্মাতের নিদর্শন হবে সিজদা ও ওযুর চিহ্ন
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، أَحْمَدُ بْنُ بَكَّارٍ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ قَالَ صَفْوَانُ بْنُ عَمْرٍو أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ غُرٌّ مِنَ السُّجُودِ مُحَجَّلُونَ مِنَ الْوُضُوءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ)
কেয়ামতের দিন আমার উম্মতের মুখমণ্ডল সিজদার কল্যাণে আলোকিত হবে এবং ওযুর কল্যাণে হাত-মুখ চমকপ্রদ (আলোকিত) হবে।
-সহীহ। আস-সহীহাহ- (২৮৩৬)।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি উপরোক্ত সূত্রে হাসান, সহীহ গারীব।