কিতাবুল জুমা (জুমার নামায)

৪/৬১. অধ্যায়ঃ

নামাযে এদিক-সেদিক তাকানো

জামে তিরমিযী

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ قَالَ ‏ "‏ هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ الرَّجُلِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে নামাজরত অবস্থায় এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ এটা শয়তানের ছোঁ মারা, শয়তান সুযোগ বুঝে ছোঁ মেরে কোনো ব্যক্তির নামাজ থেকে কিছু অংশ নিয়ে যায়।

-সহীহ্। ইরওয়া- (৩৭০), বুখারী।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান গারীব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18