কিতাবুল জুমা (জুমার নামায)
৪/৪৫. অধ্যায়ঃ
সূর্য বা চন্দ্র গ্রহণের নামাযের কিরাআতের ধরণ
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ صَدَقَةَ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْكُسُوفِ وَجَهَرَ بِالْقِرَاءَةِ فِيهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَاهُ أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ نَحْوَهُ . وَبِهَذَا الْحَدِيثِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ আদায় করলেন এবং তাতে সুস্পষ্ট আওয়াজে কিরাআত পাঠ করলেন।
-সহীহ্। সহীহ্ আবূ দাঊদ- (১০৭৪), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। আবূ ইসহাক আল-ফাযারী হতে সুফিয়ান ইবনু হুসাইনের সূত্রেও একইভাবে হাদীস বর্ণিত আছে। ইমাম মালিক, আহমাদ ও ইসহাক সুস্পষ্ট স্বরে কিরা‘আত পাঠের সমর্থক।