কিতাবুল বিতর (বিতর নামায)
৩/৯. অধ্যায়ঃ
বিতর নামাজের কিরাত
জামে তিরমিযী
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ خُصَيْفٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، قَالَ سَأَلْنَا عَائِشَةَ بِأَىِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ يَقْرَأُ فِي الأُولَى بِـ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَفِي الثَّانِيَةِ بِـ(قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَفِي الثَّالِثَةِ بِـ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ . قَالَ أَبُو عِيسَى . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ وَعَبْدُ الْعَزِيزِ هَذَا هُوَ وَالِدُ ابْنِ جُرَيْجٍ صَاحِبِ عَطَاءٍ وَابْنُ جُرَيْجٍ اسْمُهُ عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ . وَقَدْ رَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
বর্ণনাকারী আবদুল আযীয ইবনু জুরাইজ (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) বিতরের নামাজে কোন কোন সূরা পাঠ করতেন। তিনি প্রথম রাকাতে ‘সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা’, দ্বিতীয় রাকাতে ‘কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন এবং তৃতীয় রাকাতে “কুল হুওয়াল্লাহু আহাদ, কুল আউজু বিরাব্বিল ফালাক ও কুল আউজু বিরাব্বিন নাস” সূরা পাঠ করতেন।
-সহীহ্। ইবনু মাজাহ- (১১৭৩)।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। রাবী আব্দুল ‘আযীজ তিনি ইবনু জুরাইজের পিতা ‘আতা’র শাগরিদ। ইবনু জুরাইজের নাম ‘আব্দুল মালিক ইবনু ‘আব্দুল আযীজ ইবনু জুরাইজ। ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদও ‘আমরার সূত্রে, তিনি ‘আয়িশাহ্ (রাঃ) -এর সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন।