সালাত (নামায)
২/২১৪. অধ্যায়ঃ
একই বিষয়
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ اسْمُهُ نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
নবী (ﷺ) রাতের বেলা তের রাকাত নামাজ আদায় করতেন।
সহীহ্। সহীহ্ আবু দাঊদ-(১২০৫), বুখারী ও মুসলিম আরো পূর্ণরূপে।আবূ ‘ঈসা বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ্। আবূ জামরাহ যুবাঈর নাম নাস্র ইবনু ‘ইমরান যুবাঈ।