সালাত (নামায)

২/১৯৫. অধ্যায়ঃ

ফজরের সুন্নত এবং তার কেরাত সংক্ষিপ্ত করা

জামে তিরমিযী

حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ التِّرْمِذِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رَوَى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ عَنْ صَالِحِ بْنِ عَبْدِ اللَّهِ التِّرْمِذِيِّ حَدِيثَ عَائِشَةَ ‏.‏

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।

সহীহ্‌। ইরওয়া-(৪৩৭), মুসলিম।এ অনুচ্ছেদে আলী, ইবনু ‘উমার ও ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ‘আয়িশাহ্‌ (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ্‌। আহমাদ ইবনু হাম্বাল সালিহ ইবনু আব্দিল্লাহর সূত্রে ‘আয়িশাহ্‌ হতে হাদীসটি বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18