রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৭৪. অধ্যায়ঃ

বানু সাক্বীফ ও বানু হানীফাহ গোত্র দু'টি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَلاَذٍ، يُحَدِّثُ عَنْ نُمَيْرِ بْنِ أَوْسٍ، عَنْ مَالِكِ بْنِ مَسْرُوحٍ، عَنْ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نِعْمَ الْحَىُّ الأَسْدُ وَالأَشْعَرُونَ لاَ يَفِرُّونَ فِي الْقِتَالِ وَلاَ يَغُلُّونَ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَحَدَّثْتُ بِذَلِكَ مُعَاوِيَةَ فَقَالَ لَيْسَ هَكَذَا قَالَ رَسُولُ اللَّهِ قَالَ ‏"‏ هُمْ مِنِّي وَإِلَىَّ ‏"‏ ‏.‏ فَقُلْتُ لَيْسَ هَكَذَا حَدَّثَنِي أَبِي وَلَكِنَّهُ حَدَّثَنِي قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَأَنْتَ أَعْلَمُ بِحَدِيثِ أَبِيكَ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ وَهْبِ بْنِ جَرِيرٍ ‏.‏ وَيُقَالُ الأَسْدُ هُمُ الأَزْدُ ‏.‏

বর্ণনাকারী আমির ইবনু আবু আমির আল-আশআরী (রাঃ) হতে তার পিতা

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আসাদ গোত্র ও আশআরী গোত্র কত ভাল। তারা যুদ্ধের মাঠ হতে পালায় না এবং গানীমাতের মাল আত্মসাৎ করে না। কাজেই তারা আমার হতে এবং আমি তাদের হতে। আমির (রহঃ) বলেন, আমি উক্ত হাদীস মুয়াবিয়া (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এইরূপ নয়। রাসূলুল্লাহ (ﷺ) এভাবে বলেননি, বরং বলেছেন: তারা আমার হতে এবং আমারই। আমির (রহঃ) বলেন, আমার পিতা আমাকে এরকম বলেননি, বরং তিনি আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: তারা আমার হতে এবং আমি তাদের হতে। মুয়াবিয়া (রাঃ) বলেন, তুমি তোমার পিতার বর্ণিত হাদীস বেশি জান।

যঈফ, যঈফা (৪৬৯২)আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু ওয়াহুব ইবনু জারীরের সূত্রে এ হাদীস জেনেছি। কথিত আছে যে, আসাদ সম্প্রদায় ও আৰ্যদ সম্প্রদায় একই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18