রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৬৮. অধ্যায়ঃ

মদিনা মুনাওয়ারার মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كُنَّا بِحَرَّةِ السُّقْيَا الَّتِي كَانَتْ لِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ائْتُونِي بِوَضُوءٍ ‏"‏ ‏.‏ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ عَبْدَكَ وَخَلِيلَكَ وَدَعَا لأَهْلِ مَكَّةَ بِالْبَرَكَةِ وَأَنَا عَبْدُكَ وَرَسُولُكَ أَدْعُوكَ لأَهْلِ الْمَدِينَةِ أَنْ تُبَارِكَ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ مِثْلَىْ مَا بَارَكْتَ لأَهْلِ مَكَّةَ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏

বর্ণনাকারী আলী ইবনু আবী ত্বালিব (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বের হলাম। অবশেষে যখন আমরা সাদ ইবন আবি ওয়াক্কাস (রাঃ)-এর বসতি এলাকা হাররাতুস-সুকিয়া-তে পৌঁছলাম, সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার জন্য ওজুর পানি নিয়ে এসো। তিনি ওজু করলেন, তারপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বললেনঃ "হে আল্লাহ! ইবরাহিম (আঃ) তোমার বান্দা ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন। মক্কাবাসীদের জন্য তিনি বরকতের দোয়া করেছেন। আর আমিও তোমার বান্দা ও রাসূল। আমি মদিনাবাসীদের জন্য তোমার নিকট দোয়া করছি যে, তুমি মক্কাবাসীদের জন্য যে পরিমাণ বরকত দান করেছ, মদিনাবাসীদের মুদ্দ ও সা’-এ তার দ্বিগুণ বরকত দান কর এবং এক বরকতের সঙ্গে দুইটি বরকত দান কর।

সহীহঃ তা’লীকুর রাগীব (২/১৪৪)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে ‘আয়িশাহ্‌, ‘আবদুল্লাহ ইবনু যাইদ ও আবূ হুরাইরাহ্‌ (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18