রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা

৪৬/৬৬. অধ্যায়ঃ

আনসারগণের ও কুরাইশদের মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّهُ كَتَبَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ يُعَزِّيهِ فِيمَنْ أُصِيبَ مِنْ أَهْلِهِ وَبَنِي عَمِّهِ يَوْمَ الْحَرَّةِ فَكَتَبَ إِلَيْهِ إِنِّي أُبَشِّرُكَ بِبُشْرَى مِنَ اللَّهِ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلِذَرَارِيِّ الأَنْصَارِ وَلِذَرَارِيِّ ذَرَارِيِّهِمْ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী যাইদ ইবনু আরক্বাম (রাঃ)

আল-হাররার দিন আনাস (রাঃ)-এর পরিবার ও তার চাচার পরিবারের যে নির্যাতনের শিকার হয়, তাকে শোক প্রকাশ করে যায়দ ইবনে আরকাম (রাঃ) আনাস ইবনে মালিক (রাঃ)-এর কাছে একখানা লোকবার্তা লিখে প্রেরণ করেন। তিনি তাকে লিখেন, “আপনাকে আমি আল্লাহ তা‘আলার পক্ষ হতে একটি সুখবর দিচ্ছি। নিশ্চয় আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “হে আল্লাহ! তুমি আনসারদেরকে ক্ষমা করে দাও, তাদের সন্তানদেরও এবং তাদের সন্তানদের সন্তানদেরকেও।”

সহীহঃ বুখারী (৪৯০৬), মুসলিম মারফূ' অংশ বর্ণনা করেছেন।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ক্বাতাদাহ্ (রহঃ) হাদীসটি নায্র ইবনু আনাস হতে, তিনি যাইদ ইবনু আরক্বাম (রাঃ) হতে এই সনদে রিওয়ায়াত করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18