রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
৪৬/৬৬. অধ্যায়ঃ
আনসারগণের ও কুরাইশদের মর্যাদা
জামে তিরমিযী
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الأَنْصَارِ " لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ وَلاَ يَبْغَضُهُمْ إِلاَّ مُنَافِقٌ مَنْ أَحَبَّهُمْ فَأَحَبَّهُ اللَّهُ وَمَنْ أَبْغَضَهُمْ فَأَبْغَضَهُ اللَّهُ " . فَقُلْتُ لَهُ أَأَنْتَ سَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ فَقَالَ إِيَّاىَ حَدَّثَ . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ)
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন অথবা তিনি বলেছেন, নবী (ﷺ) আনসারদের প্রসঙ্গে বলেছেনঃ মুমিন মাত্রই তাদেরকে ভালোবাসে এবং মুনাফিক মাত্রই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে লোক তাদেরকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আর যে লোক তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহও তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। শু’বাহ (রহঃ) বলেন, আমি আদী ইবনু সাবিতকে প্রশ্ন করলাম, আপনি হাদীসটি সরাসরি বারা (রাঃ) হতে শুনেছেন কি? তিনি বললেন, তিনিই তো আমার কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
সহীহঃ ইবনু মাজাহ (১৬৩), বুখারী।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। তিনি আরো বলেন, একই সনদে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত আছে তিনি বলেনঃ যদি আনসরাগণ কোন গিরিসংকটে বা গিরিখাদে প্রবেশ করে তবে অবশ্য আমিও আনসারদের সাথেই থাকব।হাসান সহীহঃ প্রাগুক্ত।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান।